image source: collected
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ ঝঞ্ঝা এবং ঘূর্ণবাতের জেরে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাষ দিল আলিপুর আবহাওয়া দফতর। আজকের আবহাওয়ার খবর এ জানানো হচ্ছে যে, সোমবার থেকে টানা তিনদিন অর্থাৎ ২৪,২৫,২৬ তারিখ কোলকাতা সহ বাংলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আজকের আবহাওয়ার খবর এ জানা যাচ্ছে যে, বিহার এবং ঝাড়খণ্ডে তৈরি হওয়া ঘূর্ণবাতের জেরে জমা হয়েছে প্রচুর জলীয় বাস্প। এই জলীয় বাস্পের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হয়েছে, তার সাথে বইতে পারে ঝড়ো হাওয়া, আজকের আবহাওয়ার খবর এ জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার কোলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশী। তবে এই তাপমাত্রা সপ্তাহান্তে পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। আজকের আবহাওয়ার খবর এ জানা যাচ্ছে যে, আজকে কোলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রী এবং ১৭ ডিগ্রী সেলসিয়াস। বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রীতে পৌঁছে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।