বাণিজ্য ও অর্থনীতি

ফের কমল সোনার দর, জেনে নিন আজকের সোনার দাম

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ-গ্রাম প্রতি আজকের সোনার দাম গতকালের চেয়ে অনেকটাই কম। প্রত্যহ সোনার দামের কিছু না কিছু পরিবর্তন হয়ে থাকে। বিয়ের জমজমাট মরসুমে সোনার দাম কতটা কি রয়েছে তা জেনে নেওয়া সকলের জন্য আবশ্যিক বিষয়। ভবিষ্যতের কথা ভেবেও অনেকে সোনার দাম জানতে আগ্রহী থাকে। বিনিয়োগকারীদের জন্য হলমার্ক যুক্ত খাঁটি সোনা যাচাই করে নিতে গেলেও প্রয়োজন সোনার দাম জানা। আসুন জেনে নেওয়া যাক আজকের সোনার দাম।

২২ ক্যারেট হিসেবে আজ কলকাতায় ১ গ্রাম সোনার দাম ৩৯৬২ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩১, ৬৯৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৩৯, ৬২০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৩, ৯৬, ২০০ টাকা। গতকাল ২২ ক্যারেট হিসেবে ১ গ্রাম সোনার দাম ছিল ৩৯৭২ টাকা। ৮ গ্রাম সোনার দাম ছিল ৩১, ৭৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৯, ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ছিল ৩, ৯৭, ২০০ টাকা।

২৪ ক্যারেট হিসেবে ১ গ্রাম সোনার দাম আজ ৪১০২ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩২, ৮১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৪১, ০২০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৪, ১০, ২০০ টাকা। গতকাল ২৪ ক্যারেট হিসেবে ১ গ্রাম সোনার দাম ছিল ৪১১২ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩২, ৮৯৬ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪১, ১২০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৪, ১১, ২০০ টাকা।

অর্থাৎ প্রতিক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম গতকালের চেয়ে ১০ টাকা কমেছে। ৮ গ্রামের ক্ষেত্রে দাম কমেছে ৮০ টাকা। ১০ গ্রামের ক্ষেত্রে দাম কমেছে ১০০ টাকা এবং ১০০ গ্রামের ক্ষেত্রে দাম কমেছে ১০০০ টাকা।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.