Categories: বর্তমান সময় বাংলাদেশ

উদ্যোক্তা বিনা জামানতে ৫ কোটি টাকা ঋণ: সরকারের বরাদ্দ ৫০০ কোটি টাকা

বাংলাদেশে উদ্যোক্তা তৈরির জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে বিশেষ কোম্পানি গঠনের প্রস্তাবের অনুমতি দিয়েছে। উদ্যোক্তারা বিনা জামানতে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গত সোমবার ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কোম্পানির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

প্রস্তাবিত কোম্পানির নাম হবে ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি’ মন্ত্রিপরিষদ সচিব জানান। অপরিশোধিত মূলধন ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। প্রাথমিকভাবে পরিশোধিত মূলধন থাকবে ২০০ কোটি টাকা।

বাংলাদেশে মূলত স্টার্টআপে বিনিয়োগ ও উদ্যোক্তা সংস্কৃতি গড়তে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ কোম্পানি গঠন করা হচ্ছে।

‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি’ থেকে স্টার্টআপদেরকে মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সিড স্টেজে সর্বোচ্চ ১ কোটি এবং গ্রোথ গাইডেড  স্টার্টআপ রাঊন্ডে সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ দেয়া হবে। এই ঋণ পেতে উদ্যোক্তাদের কোনো জামানত দিতে হবে না।

মোহাম্মদ শফিউল আলম জানান, উদ্যোক্তারা আইডিয়া দিয়েই এই কোম্পানি থেকে টাকা পাবেন। ব্যাংকের লোন পেতে যে মর্টগেজসহ কতকিছু লাগে এখানে তার কিছুই লাগবে না। এখানে ঋণের পরিমাণ ও সুদের হার কত হবে তা কোম্পানি কাজ শুরু করলে ঠিক করা হবে। তিনি আরো জানান, কোম্পানির চেয়ারম্যান হবে তথ্যপ্রযুক্তি সচিব। পরিচালকের সংখ্যা হবে ৭ জন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদ মর্যার কর্মকর্তারা পর্ষদে থাকবেন। এখানে ৩৬ জন জনবল থাকার কথা।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে আইসিটি বিভাগ ২০১৬ সাল থেকে স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের আওতায় একটি কোম্পানি গঠনের কার্যক্রম করে করেন। নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়।

This post was last modified on 21st আগস্ট 2019 9:29 পূর্বাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.