Categories: জানা-অজানা পশ্চিমবঙ্গ বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তি ভারত

এবার বুথে না গিয়েও ভোট দেওয়া যাবে পছন্দের প্রার্থীকে, নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ ভোটদাতাদের সুবিধার কথা ভেবে নির্বাচন কমিশন এক নতুন উদ্যোগ নিতে চলেছে । এর ফলে একজন ভোটার তার নিজের বুথে না গিয়েও ভোট দিতে পারবেন তার পছন্দের প্রার্থীকে । সম্প্রতি চেন্নাই আইআইটি-র  সাথে এ ব্যাপারে আলাপআলোচনা চলছে ।

গতানুগতিক ভোট দানের ক্ষেত্রে নতুন আপডেট আনতে চাইছে নির্বাচন কমিশন । যদি এই নতুন ব্যবস্থা চালু হয় তাহলে নিজের বুথে না গিয়েও একজন ভোটদাতা নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারবেন । ভোটারদের ভোট দেবার ক্ষেত্র আরও মসৃণ করার জন্য  এবার এমনই উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

জানা গেছে, রি ব্যাপারে নির্বাচন কমিশন চেন্নাই আইআইটি-র সাথে কথা বলেছে । যদি এই নতুন প্রযুক্তি নির্বাচন কমিশনের পছন্দ হয় তাহলেই ভোটাররা এই সুবিধা নিতে পারবেন । এর ফলে  ভোটের দিন যাঁরা ব্যক্তিগত বা পেশাগত কারণে নিজের নির্বাচনী কেন্দ্র থেকে দূরে থাকলেও নিজের ভোটটি নষ্ট করবেন না ।

তবে এই ব্যাপারে কিছু কথা রয়েছে ।  মুখ্য নির্বাচনী কমিশনার সন্দীপ সাক্সেনা জানিয়েছেন, নয়া এই ভাবনা মূল দুটি পদ্ধতির উপর ভর করেই কার্যকর করা হতে পারে। এই ব্যবস্থায় ভোট নেওয়া হবে  ই-ব্যালট পেপারে  । এক্ষেত্রে  কোনও ভোটার ভোট দিলে তাঁর ভোটটি  ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারের জন্য একটি ব্লক-চেন হ্যাশট্যাগ দেওয়া হবে। তারপর ভোটারের দেওয়া ভোট সংশ্লিষ্ঠ প্রার্থীর নামেই জমা হবে। ভোটদানের নযা এই পদ্ধতি কার্যকরা হলে তা খুবই সুরক্ষিত থাকবে বলেই ধারনা নির্বাচন কমিশনের ।

এই নতুন ব্যবস্থায় অবশ্য কোন ভোটার নিজের বাড়িতে বসে ভোট দিতে পারবেন না । সেক্ষেত্রে তাকে নির্বাচন কমিশনের দেওয়া একটি নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে করতে হবে । সেখানে তার পরিচয় এবং ভোটার কার্ড যাচাই করা হবে । সব কিছু ঠিক থাকলে তবেই তাকে ভোট দানের জন্য ই-ব্যালট পেপার দেওয়া হবে।

This post was last modified on 17th ফেব্রুয়ারি 2020 11:22 পূর্বাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.