বর্তমান সময়

এবারে স্মার্ট ফোনেও থাকবে ইসরোর প্রযুক্তি

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ আবারও ভারতের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করল ISRO. এবারে নিজস্ব নেভিগেশন সিস্টেম চালু করে বিশ্বের দরবারে ভারতকে পৌঁছে দিয়েছে সফলতার শীর্ষে। এবারে ISRO তৈরি করল নিজস্ব GPS সিস্টেম। যার নাম দেওয়া হয়েছে NAVIC. আর এই সিস্টেম খুব শীঘ্রই নতুন অ্যান্ডরয়েড ফোনে ইন্সটল হতে চলেছে।অর্থাৎ নতুন GPS এর অ্যান্ডরয়েড ফোন আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বাজারে।

এটি একদম ইসরো তথা ভারতের নিজস্ব GPS সিস্টেম। কেনোনা আসল GPS সিস্টেম আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত। ২০১২ সালে GPS সিস্টেমের অপব্যবহারের ফলেই যে, ভারতের ব্রমহোস মিসাইল টেস্ট ব্যার্থ হয় তা সকলেরই জানা। এবারে নিজস্ব নেভিগেশন সিস্টেম আবিস্কারের ফলে শুধু যে দেশের সাধারণ মানুষের উপকার হবে তাই নয়। এই GPS এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য সুরক্ষিত ভাবে ব্যাবহার করতে পারবে।

ইসরোর  এই GPS সিস্টেম NAVIC ৫ মিটার অবধি সঠিকতা দেবে, যেখানে আমেরিকান GPS ভারতে ৩০ মিটার অবধি সঠিকতা দেয়। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যেখানে GPS L ব্যান্ডের ওপর শুধু কাজ করতে পারে, সেখানে NAVIC S এবং L দুটো ব্যান্ডের ওপরই কাজ করতে পারবে। ফলে ইসরোর এই যুগান্তকারী আবিষ্কার যে ভারতকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দেবে তা বলাই বাহুল্য।

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.