সারা পৃথিবীতে সানি লিওন একটি জনপ্রিয় নাম ।বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে নাম করেছেন তিনি । সম্প্রতি বাংলাদেশী সিনেমায় দেখা যাবে এই বিখ্যাত বলিউড অভিনেত্রীকে ।
বিক্ষোভ নামে একটি বাংলাদেশের সিনেমায় আইটেম গানে নাচবেন তিনি । বাংলাদেশি পরিচালক শামীম আহমেদ রনি মুম্বাই থেকে এই খবর জানালেন ।
জানা গেছে এই মুহূর্তে ছবির প্রযোজক সেলিম খানও মুম্বাইতে অবস্থান করছেন ।
মুম্বাই থেকে ছবির পরিচালক জানালেন বেশ কয়েকদিন চেষ্টা করার পর অবশেষে সানি লিওন রাজি হয়েছেন চুক্তি করতে ।
পরিচালক রনি জানান আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে।
গানে সানি লিওনির সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে।
সানি লিওন ভক্তরা অধীর আগ্রহে বসে আছে সেই দিনটির জন্য ।
This post was last modified on 20th আগস্ট 2019 11:14 পূর্বাহ্ন