বং দুনিয়া ওয়েব ডেস্কঃ– মাত্র ১ মাসের প্রশিক্ষণেই এখন পেয়ে যেতে পারেন শিক্ষকতার চাকরী।এমনটাই ঘোষণা করেছে ইউজিসি।কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়াতে গেলে ১ মাসের বিশেষ প্রশিক্ষণ নিলেই হওয়া যাবে শিক্ষক।
অসংখ্য ছাত্র-ছাত্রী এবং চাকরীর পরীক্ষার্থীরা যখন চাকরী পাবার ইঁদুর দৌড়ে ব্যস্ত তখনই ইউজিসির এমন ঘোষণা যেন স্বস্তির বার্তা নিয়ে আসলো চাকরীপ্রার্থীদের কাছে।প্রতিদিনই সংবাদপত্রে বা টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর সাথে চাকরী প্রার্থীদের বিক্ষোভ, ধরনা, অনশন।কিছুতেই যেন শিক্ষার সঠিক মূল্যায়ন হচ্ছে না।প্রতিদিনই শিক্ষিত বেকারদের সংখ্যা বেড়ে চলেছে।আর এইমত অবস্থায় এই ঘোষণা অনেকটা আশার পথ দেখতে পাচ্ছে তারা। সেট, নেট, বা পিএইচডি করা থাকলেও নিতে হবে এই ট্রেনিং।এই ট্রেনিঙের মাধ্যমে শিক্ষকতার উপযুক্ত করে তলা হবে সম্ভাব্য শিক্ষকদের।
এই ঘোষণা কবে নাগাদ কার্যকারী হবে এখন সেটাই দেখার। আশায় বুক বেঁধে তাই চাকরী প্রার্থীরা।
This post was last modified on 8th নভেম্বর 2019 10:02 অপরাহ্ন