বর্তমান সময়

কেঁপে উঠল গোটা ইম্ফল, তাও আবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ-  মাত্র চারদিনের পার্থক্য। তার মধ্যেই দুইবার কেঁপে উঠল গোটা ইম্ফল। প্রথম বিস্ফোরণটি ঘটেছে ২রা নভেম্বর, ইম্ফলের টেলিপাটি এলাকায়। এই বিস্ফোরণের জন্য জারা দায়ী ছিল তাদের পরিচয় এখন পাওয়া যায়নি। তবে আজ দ্বিতীয়বার সকালে আবার বিস্ফোরণ ঘটেছে ইম্ফল রাজ্যে, যার ফলে আতঙ্কিত গোটা এলাকাবাসী।

বিস্ফোরণের কারন হিসেবে জানা গেছে আইইডি বিস্ফোরণের ফলে মণিপুর অঞ্চলের রাজধানী ইম্ফলের সমগ্র এলাকা কেঁপে উঠেছে। এই প্রচন্ড্র বিস্ফোরণের ফলে পুলিশ কর্মী সহ আহত হয়েছেন ৬ জন। পুলিশকর্মীর সঙ্খ্যা ছিল ৫ এবং একজন সাধারণ নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনা সূত্রে খবর, ঘটনার দিন সকালে সাড়ে নয়টা নাগাদ থাঙ্গাল নামক এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, সাথে আশেপাশে এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আহত যে পুলিশকর্মীরা ছিলেন তাদের মধ্যে একজন পুলিশ সাব ইন্সপেক্টর, একজন পুলিশ সুপার, একজন রাইফেলম্যান এবং দুইজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। পুলিশ কর্মীরা ছাড়াও বাকি যে আহত হয়েছিলেন তাদের সকলকেই স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কাজনক।

This post was last modified on 5th নভেম্বর 2019 4:01 অপরাহ্ন

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.