বাণিজ্য ও অর্থনীতি

বেড়ে চলেছে বিনা টিকিটে যাতায়াত, চলতি মাসে মধ্যরেলের মোট আয় দাঁড়ালো ২২.৮৭ কোটিতে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- বিনা টিকিতে যাতায়াতকারী যাত্রীদের থেকে কোটি কোটি টাকা আয় করল মধ্যরেল। তাও আবার শুধু অক্টোবর মাসের মধ্যে। নিত্য ট্রেনযাত্রীদের মধ্যে বেড়েই চলেছে বিনা টিকিটে যাতায়াতের প্রবণতা। যার সুযোগ নিচ্ছে মধ্যরেল। বাড়ছে রেলের রোজগার।

যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাদের মধ্যে অনেকেই টিকিট কেটে ওঠেননা। দিন দিন এইরকম মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার জন্য আয় বাড়ছে রেলের। তাদের কথায় টিকিট কেটে ওঠা যাত্রীদের থেকেও যারা টিকিট কেটে ওঠেন না, তাদের থেকে যে জরিমানা নেওয়া হয়, তাতেই বেড়ে চলেছে রেলের আয়। ইতিমধ্যেই অক্টোবর মাসে এমন ভাবে যা আয় হয়েছে তার পরিমান প্রায় ২৩ কোটির কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। প্রায় ৭০ শতাংশ আয় বেড়েছে রেলের।

অন্যদিকে, এই বছরেরই এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনা টিকিটে যাতায়াতকারীদের থেকে মোট যা উপার্জন হয়েছে তা প্রায় ১০০ কোটি টাকা। কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত মাত্র এক মাসের মধ্যে এর পরিমাণ এত বেড়ে যাবে তা ভাবতে পারেনি রেল কর্তৃপক্ষ। এই আয়ের পেছনে বিনা টিকিটে যাতায়াতকারীদের থেকে জরিমানা নেওয়া ছাড়াও রয়েছে সুটকেস/লাগেজ এর ভাড়া বাবদ উপার্জন।

This post was last modified on 13th নভেম্বর 2019 3:43 অপরাহ্ন

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.