Statue of Unity Image Source:Google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- বিশ্বের অষ্টম আশ্চর্যের তকমা পেল ‘স্ট্যাচু অফ ইউনিটি’। সম্প্রতি চীনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের তরফ থেকে এই স্ট্যাচু অফ ইউনিটি কে পৃথিবীর অষ্টম আশ্চর্যের তালিকার অন্তর্ভুক্ত করল। ২০১৮ সালের ৩১শে অক্টোবর নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘স্ট্যাচু অফ ইউনিটির’ উদ্বোধন করেন।
‘স্ট্যাচু অফ ইউনিটি’ আসলে সর্দার বল্লভভাই প্যাটেল যাকে আমরা লৌহ মানব বলে জানি, তার অনুকরণে তৈরি করা হয়েছে। ২০১০ সাল নাগাদ এই মূর্তি তৈরি হওয়ার কথা প্রথম জানা গিয়েছিল। এই মূর্তিটি নির্মিত হয়েছে গুজরাটের কেবরিয়া কলোনির পাশে নর্মদা নদীর উপর যে সর্দার বাধ রয়েছে তার পাশে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এই মূর্তিটির উচ্চতা ১৮২ মিটার(৫৯৭ ফুট)। মূর্তিটি ডিজাইন করেছেন রাম ভি সুতার।
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই স্ট্যাচুটি নির্মাণ করা হয়েছিল। মূর্তিটি বানাতে প্রায় ২৯৮৯ কোটি টাকা খরচ হয়েছিল। মূর্তিটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল ৩১শে অক্টোবর ২০১৩ সাল থেকে। তবে মাত্র ৪ বছর সময় লেগেছিল এই মূর্তিটি সম্পূর্ণ তৈরি করতে। মূর্তিটি তৈরি হওয়ার পর এটিকে যতজন পর্যটক দেখতে আসেন তা সংখ্যায় ১৫ হাজারেরও বেশী।
প্রত্যেক ভারতবাসীর কাছে এটি একটি গর্বের বিষয় যে দেশের ‘স্ট্যাচু অফ ইউনিটি’ আজ অষ্টম আশ্চর্যের তালিকায়।