Categories: বর্তমান সময় ভাইরাল ভারত

আবার নির্ভয়ার ছায়া দিল্লিতে; এবার গণ ধর্ষিতা হলেন গোয়ার তরুণী

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ মনে আছে নির্ভয়ার কথা । সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ । ধিক্কার জনিয়েছিল সকলে একসাথে । কিন্তু  নির্ভয়া কাণ্ডের নির্মম ঘটনার পর গোটা দেশ উত্তাল হয়ে উঠলেও কোনও পরিবর্তন হয়নি দিল্লির । আবার প্রায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল সেই দিল্লিতেই । দিল্লির ইন্দ্রপ্রস্থ বাসস্ট্যান্ডে গণ ধর্ষণের শিকার হলেন গোয়ার এক তরুণী । 

ঘটনাটি ঘটেছে  দিল্লির ইন্দ্রপ্রস্থ বাসস্ট্যান্ডে । সেখানে, গভীর রাতে রাস্তায় রাস্তায় কাগজ এবং প্লাস্টিক কুড়িয়ে বেড়ানো দুই ব্যাক্তির কাছে নির্মম ভাবে ধর্ষিত হলেন গোয়ার সেই তরুণী ।  ঘটনাটি প্রাকাশ্যে আসার পরে আবার সারাদেশে ফের শোরগোল পড়ে গিয়েছে । ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ । জানা গেছে এখন পর্যন্ত  একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ । অপর অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছে দিল্লী পুলিশ । পুলিশ সুত্র থেকে জানা গেছে, বাকি ধর্ষককে ধরার জন্য সর্ব ধরনের চেষ্টা করবে তারা ।  

পুলিশ সুত্র থেকে জানানো হয়েছে, ধর্ষিতা উক্ত গোয়ার তরুণী  দিল্লির সরাইকালে খান বাসস্ট্যান্ড থেকে বাস ধরবে বলে সেখানে গিয়েছিল । নির্দিষ্ট সময়ের বেশ কিছু আগেই তিনি বাস স্ট্যান্ডে পৌঁছে যান ।  বাস আসার দেরি থাকায় ইন্দ্রপ্রস্থ বাসস্টপে রাত কাটানোর কথা ভাবেন । উক্ত তরুণীকে গভীর রাতে একা থাকার সুযোগ নেয় অভিযুক্ত দুই জন । তারা তরুণীটিকে ঘুমন্ত অবস্থায় পেয়ে  সুযোগ বুঝে তাঁকে  পাশের ঝোপের আড়ালে টেনে নিয়ে যায় দুই কাগজকুড়োনি। সেখানেই তাঁকে গণধর্ষণ করে তারা । ধর্ষণ করার সময় প্রচণ্ড মারধর করা হয় তাঁকে । 

পুলিশ সুত্র থেকে জানা গেছে,  এই দুই ধর্ষকের নাম আবদুল খালিদ এবং মুন্না । খালিদকে পাকড়াও করেছে পুলিশ । তাকে জেরা করে সেদিন রাতে কি হয়েছিল সেটা পুলিশ জানতে পেরেছে । স্থানীয় সূত্রে খবর, ধর্ষণ করার সময়, তরুণী চিত্‍কার করতে থাকে । তাঁর চিৎকার শুনে এক মোটরবাইক আরোহী এগিয়ে আসেন। তখন দুই ধর্ষক পালিয়ে যায়। তরুণীকে মোটরবাইকে করে হাসপাতালে পৌঁছে দেন ওই ব্যক্তি। ঘটনাস্থল থেকে মেয়েটির একপাটি জুতো এবং এক ধর্ষকের একটি গামছা উদ্ধার করে পুলিশ ।  পুলিশ অভিযান চালিয়ে  উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে খালিদকে গ্রেপ্তার করেছে । খোঁজ চলছে অপর ধর্ষকের।

This post was last modified on 21st অক্টোবর 2019 4:24 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.