Categories: অন্যান্য পশ্চিমবঙ্গ বর্তমান সময়

সোনার চেন ছিনতাই করে থেঁতলে খুন করা হল বৃদ্ধাকে, তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ দিনে দুপুরে কে বা কারা থেঁতলে খুন করল এক বৃদ্ধা মহিলাকে । শুক্রবার বিকালে পুস্প রানি ঘোষ নামে একজন ৬৬ বছর বয়স্কা মহিলার গলার সোনার হার ছিনতাই করে তাকে কে বা কারা হত্যা করেছে । হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত  বৃদ্ধা মহিলার গলায় ৩৬ গ্রামের মোটা সোনার চেন ছিনতাই করে খুন করা হয়েছে । ঘটনাটি ঘটেছে  হাবড়া থানার বিড়া আম্বেদকর নগর এলাকায় । স্থানীয় লোকজন জানিয়েছে,   মৃতা পুষ্প রানী ঘোষ একা থাকতেন । তার এক ছেলে এবং দুই মেয়ে এবং তারা বিবাহিত । একমাত্র ছেলের নাম রন ঘোষ । সে  বিড়া স্টেশনের কাছে রেল লাইনের ধারে ঝুপড়িতে থাকে ।সেই বৃদ্ধা মায়ের খেয়াল রাখত এবং  প্রতিদিনই খাওয়ার সময় মায়ের কাছে খেতেও আসতো । প্রতি দিনের মত,  শুক্রবার পৌনে তিনটা নাগাদ  বাড়িতে খেতে এসে দেখে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ । তারপর সে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে তার মায়ের মৃত দেহ । মাথায় ও মুখে ভারী কিছুর আঘাত করা অবস্থায় রক্তাক্ত বৃদ্ধা মা মৃত অবস্থায় পড়ে রয়েছে ঘরের মেঝেতে ।

এরপর এলাকাবাসী হাবড়া থানায় ঘটনাটি জানালে,  ঘটনার খবর পেয়ে  হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় । পুলিশ এসে  মৃতদেহ উদ্ধার করে । বৃদ্ধার এই নৃশংস মৃত্যুকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য হয়েছে ।  কে বা কারা এই বৃদ্ধকে খুন করল তা তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.