বিনোদন

প্রকাশিত হল ‘গুড নিউজ’ এর অফিশিয়াল ট্রেলার, আরও একবার মজার চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- প্রকাশিত হল ‘গুড নিউজ’ এর অফিশিয়াল ট্রেলার। বহুদিন ধরেই এই চলচ্চিত্র নিয়ে নানারকম গুঞ্জন শোনা গিয়েছে। কখনো শোনা গেছে মা হচ্ছেন করিনা কপূর, কখনো শোনা গিয়েছে মা হচ্ছেন কিয়ারা আডবাণী। কিন্তু কি কারণে তারা মা হচ্ছেন বা কেন এই ধরণের কথা শোনা যাচ্ছে তা সম্পূর্ণ ভাবে জানা যায়নি।

কিন্তু আজ তাদের আগামী চলচ্চিত্র ‘গুড নিউজ’ এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর সকলের সামনে এল আসল সত্য। আগামী ২৭শে ডিসেম্বর মুক্তি পাবে রাজ মেহতা পরিচালিত কৌতুক চলচ্চিত্র ‘গুড নিউজ’। এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে থাকছেন অক্ষয় কুমার, করিনা কপূর, দিলজিত দসাঞ্জ, কিয়ারা আদবাণী প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হিরু যশ জোহার, অরুণ ভাটিয়া, কর্ণ জোহার, অপূর্ব মেহতা এবং শশাঙ্ক খৈতান প্রমুখ প্রযোজকরা।

উপরের ট্রেলারটি দেখলে বোঝা যাবে যে, উন্নত প্রযুক্তির মাধ্যমে বাচ্চার হওয়ানোর জন্য দুই দম্পতি যাদের পদবী এক তারা  হাসপাতালে যাচ্ছেন কিন্তু ডাক্তারের ভুল বশত তাদের মধ্যে স্পার্ম বদলে যায় ফলে একজনের বাচ্চা অন্যজনের গর্ভে স্থাপিত হয়ে যায়। এই নিয়েই দুই দম্পতির মধ্যে গোলযোগ শুরু হয়। শেষ পর্যন্ত এর কি মীমাংসা হবে তার জন্য আপনাকে চলচ্চিত্রটি অবশ্যই দেখতে যেতে হবে। তবে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ট্রেলারটি দর্শকদের বিশেষ আকর্ষণ করবে।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.