বর্তমান সময়

চার বছরে বাঘের সংখ্যা বেড়ে দ্বিগুণ হল ভারতে

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বিগত ২০১৪ সালে ভারতবর্ষে মোট বাঘের সংখ্যা ছিল ১৪০০। লক্ষ্য ছিল, ২০২২ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ করতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ভারতবর্ষের মোট বাঘের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার বাঘ সুমারির রিপোর্ট ঘোষণা করলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রিপোর্ট অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে সারা দেশে বাঘের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে (৫২৬টি), দ্বিতীয় স্থানে কর্নাটক (৫২৪টি) এবং তৃতীয় স্থান দখল করেছে উত্তরাখণ্ড (৪৪২টি)।

বাঘ সুমারির এমন তাক লাগানো ফলাফলে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী বললেন, “আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি ৩০০০টি বাঘ নিয়ে ভারত পৃথিবীর মধ্যে অন্যতম বড় এবং নিরাপদতম বাঘের বাসস্থান।” বাঘ সংরক্ষণে তাঁর সরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে বলে গর্বিত প্রধানমন্ত্রী। আপ্লুত মনে রসিকতার সুরে তিনি বলেন, “গল্পটা শুরু হয়েছিল ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং এবার ‘বাঘোঁ মে বাহার হ্যায়’।” 

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.