Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময়

আবহাওয়া খবর; আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা জানাল আবহাওয়া দপ্তর

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ গতকাল সকাল থেকে কলকাতা এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে । আজ মঙ্গলবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা,  জানাল আলিপুর আবহাওয়া দপ্তর । গত সপ্তাহে ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে রাজ্যবাসী । বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা পরিমাণ বেড়েছে । সাথে সাথে আপেক্ষিক আর্দ্রতার কারণে প্যাচপ্যাচে ঘাম তো আছেই ।

আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বেই জানিয়েছিল সপ্তাহের প্রথম দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা । আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেছে । 24 ঘণ্টায় আবহাওয়া পরিবর্তন হবে না । আজ মঙ্গলবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে । বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগল্‌ নদীয়া প্রভৃতি এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও  অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ।এখনো দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে । এই মৌসুমী বায়ুর জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বৃষ্টিপাত ।

আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা । দুই তিন দিন বৃষ্টি পুজো উদ্যোক্তাদের যথেষ্ট ভোগান্তির কারণ হয়ে উঠেছে । পাশাপাশি ব্যবসায়ী মহল আতঙ্কে রয়েছেন টানা বৃষ্টিপাতের কারণে । পুজোর বাজার করার জন্য মানুষজন ঘরের বাইরে তেমন একটা বের হচ্ছেন না । ব্যবসায়ীরা পুজোর সময় প্রচুর টাকা লগ্নি করেন পুজোর বাজার ধরার জন্য । বৃষ্টিপাতের কারণে তাদের ব্যবসা ক্ষতি হবে এটা স্বাভাবিক । তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে আকাশ পরিষ্কার পাওয়া যাবে ।

This post was last modified on 25th সেপ্টেম্বর 2019 9:43 পূর্বাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.