Categories: বর্তমান সময় বিদেশ

যৌনতার আলোচনা শুনে কামাতুর বিচারক; আদালত চত্বরে ভৎর্সনা করা হল বিচারককে

বং দুনিয়া ওয়েব ডেস্ক: ব্রিটেনের একটি নিম্ন আদালতে খুনের মামলার শুনানি চলচিল। শুনানির সময় সাক্ষি যৌনতার কথা বললে আদালতের জুনিয়র বিচারক কার্রিসল গ্রেভস কামাতুর হয়ে যান। পরবর্তীতে বিচারককে বিট্রিশ আদালত ভৎর্সনা করে। জানা যায় বারমুডার ঐ বিচারক যৌনতার কথায় হঠাৎ উত্তেজিৎ হয়ে পড়েন।

২০১১ সালে ফার্গুসনকে গুলি করে খুন করা হয়। এই খুনের মামলায় স্মিথ এবং উইলিয়ামের বিচারকার্য চলছিল। খুনের মামলায় সরকারি পক্ষের আইনজীবী জেরোম লিঞ্চ সেই সময় দাবি করেন যে বিচারক অপ্রীতিকর আচরণ করছেন। সেই সময় শুনানি বাতিল করে দেওয়া হলেও বিচারক স্যার মৌরিকা কে জানান যে এই আচরণ ক্ষমাযোগ্য নয়। পরবর্তীতে বিচারক স্যার মৌরিকা জানান ‘‌বিচারক কার্রিসল গ্রেভস মন্তব্য করেন যে সব ধরনের যৌনতা সংক্রান্ত শব্দই তাঁকে কামাতুর করে তোলে। আদালতের ভেতর এ ধরনের শব্দ মোটেও কাম্য নয় এবং তা আদালত বর্হিভুত কাজ বলে মনে করি আমি।’

তবে কার্রিসল গ্রেভস এই মন্তব্যকে আপত্তিকর বলে মনে করেন। এবং তিনি মনে করেন কোন কিছুই শুনানি কাজের ওপর প্রভাব ফেলেনি। স্মিথ এবং উইলিয়ামকে ৩৫ বছরের যাবজ্জীবনের সাজা হয়। তবে নেটিজেনরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন অনেকে মনে করছেন বিষয়টির সাথে সাদা কালোর সম্পর্ক থাকতে পারে।

This post was last modified on 28th সেপ্টেম্বর 2019 6:27 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.