Categories: বর্তমান সময় ভারত শিক্ষা ও চাকরি

ভারতীয় রেলে ছাঁটাই শুরু, তৈরি হচ্ছে লম্বা ছাঁটাইয়ের তালিকা

যে সমস্ত কর্মীদের বয়স পঞ্চাশের উপর,  বিশেষ করে 55 বছরের উপরে,  তাদের ছাটাই করা হবে .  এমনটাই খবর পাওয়া গেল ভারতীয় রেলের দপ্তর থেকে .  জানা গেছে,  ইতিমধ্যেই সেই ছাঁটাইয়ের তালিকা তৈরি শুরু হয়েছে ।  মোটামুটি ভাবে প্রাথমিকভাবে প্রায় 3 লক্ষ রেলকর্মীকে ছাটাই করা হবে ।

মূলত এই সমস্ত বয়স্ক কর্মীদের নিজেদের ইচ্ছামত অবসর বা  ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট পদ্ধতিতে ছাটাই করা হবে।  রেল মন্ত্রক এবং রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই এ বিষয়ে প্রতিটি  প্রধান কে চিঠি দিয়েছে এবং চিঠির মাধ্যমে জানানো হয়েছে তালিকা তৈরি করার কথা । এছাড়া প্রতিটি কর্মীর পারফরমেন্স রিপোর্ট চাওয়া হয়েছে ।

২০২০ সালের প্রথম তিন মাস- জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে যেসব কর্মী রেলে চাকরি 30 বছর পূর্ণ করে ফেলবেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে ।  বিশেষ করে দেখা হচ্ছে কর্মীদের শারীরিক ও মানসিক সক্ষমতার বিষয়টি ।  এছাড়া তাদের প্রতিদিনের হাজিরার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেল মন্ত্রক । গত 27 শে জুলাই এই নির্দেশ দিয়ে চিঠি প্রতিটি জোনাল  ম্যানেজারের কাছে পৌঁছে গিয়েছে বলে খবর ।  আগস্ট মাসের 9 তারিখের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য রিপোর্ট জমা দেয়ার কথা বলা হয়েছে ছাঁটাই প্রক্রিয়ার মধ্য দিয়ে মোট 13 লক্ষ কর্মচারীর মধ্যে 10 লক্ষ কর্মীকে কাজে বহাল রাখতে চাইছে রেল মন্ত্রক

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.