Categories: বর্তমান সময় বাংলাদেশ

বিয়ে ব্যবসার নায়িকা হামিদা বেগম শেষ পর্যন্ত কারাগারে

বং দুনিয়া ওয়েব ডেস্ক:  বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত বিয়ে ব্যবসার নায়িকা হামিদা বেগম অবশেষে কারাগারে। এ পর্যন্ত একের পর এক এগারটি বিয়ে করে দেনমোহর আদায় করেন। গত ২৪ সেপ্টেম্বর হামিদার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সরাইল উপজেলার মো: জহিরুল ইসলাম। আদালতে হাজির হয়ে হামিদা বেগম জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

আদালত মামলাটি আমলে নিয়ে হামিদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন। স্থানীয় মানুষ এ খবরে আদালতের প্রতি সম্মানের সহিত অভিনন্দন জানিয়েছেন। জানা যায় হামিদা বেগমের কারনে অনেক মানুষ অতিষ্ঠ। হামিদা প্রতারণার পর মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তার পেশা ও নেশা। এই বয়সে এই নারী একে একে ১১টি বিয়ে করেছে। 

জহিরুল ইসলাম জানান, হামিদার প্রতারণার শিকার হয়ে আমি আদালতে মামলা দায়ের করি। সে আমার কাছ থেকে সাত লাখ পাঁচ হাজার টাকা নিয়ে একটি চেক দিয়েছিল। সেই চেক সংশ্লিষ্ট ব্যাংকে ডিজঅনার হয়। হামিদা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায় নি। তবে অনেকে মনে করেন বিষয়টির মধ্যে অন্য কোন রহস্য থাকতে পারে। বিয়ের জটিলতায় চেক ডিজঅনারের মামলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালত প্রাঙ্গনে আলোচিত ও সমালোচিত হচ্ছে বিষয়টি।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.