বর্তমান সময়

রেলে সফরকালে বাড়িতে চুরি হলে ক্ষতিপূরণ দেবে সরকার

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ রেলে আমরা সবাই সফর করে থাকি। বিশেষ করে কথাও বেড়াতে যাবার সময় আমরা দূরপাল্লার ট্রেনকেই বেশী গুরুত্ব দিয়ে থাকি। এবার দূরপাল্লার ট্রেনে করে বেড়াতে বেড়িয়ে যদি কোনও কারণে আপনার বাড়িতে চুরি হয় তবে ক্ষতিপূরণ দেবে সরকার। এমনটাই ঘোষণা করলো রেল।

ট্রেনে সফরকালে যাত্রীর বাড়িতে চুরি হলে এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে সরকার। যদিও এই সুযোগ আপাতত পাওয়া যাবে আইআরসিটিসি পরিচালিত দুটি তেজস এক্সপ্রেসের ক্ষেত্রেই। তবে সরকার এও ঘোষণা করেছে যে এই সুবিধে আসতে আসতে পাওয়া যাবে রাজধানী থেকে শুরু করে শতাব্দী দুরন্তের মত ট্রেনেও।

তবে খুব সহজেই এই ক্ষতিপূরণ পাওয়া যাবেনা। আইআরসিটিসির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে সফররত অবস্থায় কোনও যাত্রীর বাড়িতে চুরির ঘটনা ঘটলে রেল কর্তিপক্ষ তা জানতে পারলে প্রথমে তারা লোকাল থানার সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা যাচাই করবে তারপর সেই যাত্রীকে দেওয়া হবে ক্ষতিপূরণ। মনে করা হচ্ছে যে বেসরকারি ট্রেনে যাত্রীদের আকৃষ্ট করতে এই সুবিধা আনছে আইআরসিটিসি। এর আগে যদিও যাত্রীদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা ধার্য করেছিল আইআরসিটিসি। এবারে এই সংযোজন যেন সোনায় সোহাগার মত। এখনও অবধি দুটি দূরপাল্লার ট্রেন চালানোর দায়িত্বে আছে  আইআরসিটিসি। একটি হল দিল্লী লখনউ রুট এবং আরেকটি আগামী বছর চালু হতে চলেছে, সেটা হল আমেদাবাদ মুম্বাই রুট।

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.