Categories: বর্তমান সময় বাংলাদেশ

সারেগামাপার বিতর্কিত সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল একটি মূর্খ মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বং দুনিয়া ওয়েব ডেস্ক: সারেগামাপা এর জনপ্রীয় সঙ্গীতশিল্পী পরবর্তীতে বিভিন্ন কারণে বিতর্কিত মাঈনুল আহসান সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী কড়া সমালোচনা করেন। জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করায় তিনি দুই বাংলায়ই সমালোচনার মুখে পড়নে।

শোক দিবস উপলক্ষে পুরান ঢাকার এক অনুষ্ঠানে বলেন, ‘আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, আমাদের দেশ সম্পর্কে মূর্খের মতো মন্তব্য করেছে এক ছোকড়া। তার নাম নোবেল। আমার খুব স্নেহ ছিল তার প্রতি। বাচ্চা ছেলে, ভালো গান গাইছে, সুন্দর লাগে। সে কী বলল, যে আমাদের জাতীয় সঙ্গীত সঠিক নয়! আরও ভালো জাতীয় সঙ্গীত তার কাছে লাগে! সে একটা মূর্খ।’

পরিকল্পনা মন্ত্রী নোবেলকে সমালোচনা পাশাপাশি দোয়া করে বলেন, ‘আমাদের জাতি সম্পর্কে এভাবে মন্তব্য করা তোমার মতো বাচ্চা ছোকড়া ছেলের উচিত নয়। তুমি মোটামুটি পরিচয় অর্জন করেছ। এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাও। আমরা তোমাকে আশীর্বাদ করি, দোয়া করি। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’

জাতীয় সংগীত বিষয়ে; নোবেলের তীর্যক মন্তব্যের জেরে বিতর্ক বড় আকার নিয়েছিল। এরপরই শোনা যায় জিবাংলা সারেগামাপা-এর সেটেও তিনি বিচারকদের সঙ্গে অভব্যতা করেছিলেন।

This post was last modified on 24th সেপ্টেম্বর 2019 12:43 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.