বং দুনিয়া ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবি’র কন্যা জাহ্নবী কাপুর। অল্প দিনের মধ্যেই অভিনেত্রী হিসাবে যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন জাহ্নবী।
সম্প্রতি ২৯শে আগস্ট, বৃহস্পতিবার সকালে প্রকাশিত হল গুঞ্জন সাক্সেনার জীবনের উপর তৈরি ছবি ‘The Kargil Girl’ এর ফার্স্ট লুক পোস্টার। এই ছবিতে গুঞ্জন সাক্সেনার চরিত্রে দেখা যাবে শ্রীদেবি কন্যা জাহ্নবী কাপুর’কে। প্রথম মহিলা শৌর্য চক্র প্রাপক হিসাবে গুঞ্জন সাক্সেনার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
এইদিন ছবির পোস্টারে প্রথম ঝলকেই যথেষ্ট আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত লুকে পাওয়া গেল জাহ্নবীকে।
এপ্রসঙ্গে ছবির প্রযোজক করণ জোহর টুইট করে লেখেন, “ওকে বলা হয়েছিল মেয়েরা পাইলট হতে পারে না। কিন্তু ও জেদে অনড় ছিল… উড়তে চেয়েছিল!”
সংবাদ সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী ২০২০ সালের ১৩ই মার্চ তারিখে ‘The Kargil Girl’ ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।