Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশে জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আরবারের মৃত্যুতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করা হয়। মৃত: নাইমুল আরবারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের নাম উল্লেখ করে অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত কিশোরদের মাসিক পত্রিকা কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে আসে আরবার। বিকালে মঞ্চের পিছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সেখানে মেডিকেল ক্যাম্পের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মহাখালির একটি বেসরকারি হাসপাতে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একই সাথে আরবারের মৃত: দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।

একই সাথে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আরবারের এ মৃত্যুর জন্য প্রথম আলোকে দায়ী করে মানববন্দন করা হয়। গত সোমবারে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। এতে অংশ নেন ইসলামী ঐক্যজোট নেতারাও। কোথাও কোথাও বলা হয় আবরারের মৃত্যু হয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.