Categories: বর্তমান সময় ভারত

অসমের পর এবার মুম্বাই-এর পালা; এন আর সি-র জন্য তৈরি হতে চলেছে ক্যাম্প

বং দুনিয়া ওয়েব ডেস্ক: এনারসি নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে । সবে মাত্র কয়েক দিন হয়েছে, অসমে চালু করা হয়েছে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জী। সেই পঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। রাষ্ট্রহীন এই মানুষদেরই ঠিকানা হবে ডিটেনশন ক্যাম্প। আর কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন । মহারাষ্ট্রে নির্বাচনের সময় শিবসেনা একটা উল্লেখ যোগ্য ভুমিকা পালন করে ।  অসমের ঘটনার পর শিবসেনা অভিযোগ তুলেছে, মুম্বইয়ে অবৈধ বাংলাদেশীরা বসবাস করছে এবং তারা দীর্ঘদিন ধরে কাজ করছে সেখানে ।  সেখানকার শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ান্ত একটি সংবাদমাধ্যমকে বলেন, “প্রকৃত নাগরিকদের সমস্যার সমাধানে অসমে জাতীয় নাগরিকপঞ্জী তৈরির প্রয়োজন ছিল। সেই কারণে আমরা এনআরসির পদক্ষেপকে সমর্থন জানাই। এখান থেকে বাংলাদেশীদের তাড়াতে মুম্বইয়েও একই পদক্ষেপ চাই।”

অসমে এন আর সির জন্য গোয়ালপাড়া জেলায় তিন হাজার মানুষ থাকার মতো ১০টি ডিনেটশন ক্যাম্প তৈরির কাজ শুরু করে দিয়েছে সরকার । জা গেছে প্রায়  ৪৬ কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে এই ক্যাম্পগুলি । সংবাদ সুত্র থেকে জানা গেছে শুধু অসমেই নয়, মুম্বইয়েও তৈরি হতে পারে আরও ডিনেটশন ক্যাম্প ।  এই ক্যাম্প বানানোর হবে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবার জন্য ।মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর  ডিটেনশন সেন্টার তৈরি করার জন্য জমি চেয়ে নবি মুম্বই প্ল্যানিং অথরিটিকে ইতিমধ্যেই চিঠি লিখেছে । মহারাষ্ট্রের শিল্পোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, নেরুল এলাকায় এই দফতরের যে জমি আছে, তা থেকে দু’-তিন একর জমি চাওয়া হয়েছে ইতিমধ্যেই।  এই জমিতেই তৈরি হবে ডিটেনশন ক্যাম্প। জানা গেছে,  কেন্দ্রের নির্দেশ দিয়েছে, দেশের যে সমস্ত এলাকায় বেশী অনুপ্রবেশকারী বাস করছে, সে সব জায়গায় ডিনেটশন সেন্টার তৈরি করা হবে ।

This post was last modified on 9th সেপ্টেম্বর 2019 10:19 পূর্বাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.