Mandana Karimi Image Source:Instagram
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- টেলিভিশন জগতের অন্যতম সুন্দরী মডেল তথা অভিনেত্রী হলেন মন্দনা করিমি। প্রাথমিক ভাবে অভিনয় জগতের সাথে যুক্ত থাকলেও বিগবসের দৌলতে এখন তিনি অধিক পরিচিত সকলের কাছে। ১৯৮৮ সালের ১৯শে মে তেহরানে জন্মগ্রহণ করেন এই মডেল মন্দনা করিমি।
পড়াশোনা শেষ করে প্রথমে তিনি একজন এয়ার হস্টেস হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে এই চাকরি ছেড়ে দিয়ে তিনি মডেলিং জগতে পা রাখেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক মডেলিং কন্ট্রাক্টে কাজ করতে থাকেন তিনি। সলমন খানের শো ‘বিগ বস’এই তাকে প্রচুর লোকে চিনেছে। তবে শুধু সলমন খানই নয়, শাহরুখ খান, করিনা কপুর, সেইফ আলি খানের সাথেও কাজ করেছেন তিনি। ২০১৭ সাল নাগাদ গৌরব গুপ্তাকে বিয়ে করেন মন্দনা।
সম্প্রতি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন মন্দনা। যেখানে দেখা যায় যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছবি তুলে পোস্ট করেছেন তিনি। শুধু তাই নয় শরীরী কায়দায় ছবিটি তুলেছেন তিনি। ছবিটি পোস্ট করা মাত্রই লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়। উল্লেখ্য, মন্দনাকে শেষ দেখা যায় স্টার প্লাস চ্যানেলের সিরিয়াল ‘ইস্কবাজে’, ন্যান্সির চরিত্রে।