Categories: বর্তমান সময় বাংলাদেশ

বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা “মিসেস বাংলাদেশ”-এ প্রথম স্থান অধিকার করলেন মুনজারিন অবনী

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশে ব্যতিক্রমী বিবাহিত নারীদের সুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হল। বিবাহিত সুন্দরী নারীদের মধ্যে খুজে বের করা হল সেরা সুন্দরীকে।

বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত মিসেস বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতায় সেরা হলেন মুনজারিন অবনী। গুলশান ক্লাবে অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রথম রানারআপ হন রাবেয়া সুলতানা এবং দ্বিতীয় রানারআপ মাটি সিদ্দিকী।

বিবাহিত নারীদের নিয়ে এ প্রকল্পটির অন্যতম পরিচালক আফসানা হেলালী বলেন, ‘নারীর শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে নিতেই আমাদের এ আয়োজন।’ টাইটেল স্পনসর বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘অংশগ্রহণকারী সব নারী ও তাঁদের পরিবারকে সাধুবাদ জানাই। আধুনিক বাংলাদেশ গঠনে মিসেস বাংলাদেশের এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

জানা যায় আগামি নভেম্বর মাসে আমিরিকায় মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন অবনী। মিসেস বাংলাদেশ মুনজারিন মাহবুব অবণী উচ্ছ্বসিত। মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যেহেতু দেশে প্রথমবারের মতো বিবাহিত নারীদের নিয়ে বিউটি প্যাজেন্ট অনুষ্ঠিত হলো, আর সেখানে আমি চ্যাম্পিয়ন হলাম, এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার। আমার পরিবারও খুব খুশি হয়েছে। বাংলাদেশের হয়ে লাস ভেগাসে যেতে পারলে সেটা হবে আমার জীবনের অন্যতম বড় একটি অর্জন।’

This post was last modified on 26th সেপ্টেম্বর 2019 6:08 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.