সম্প্রতি সুইডিশ ইউটিউবার পিউডিপাই’কে হারিয়ে ইউটিউবে সাবস্ক্রাইবারের রেকর্ড গড়লো ভারতের ‘টি-সিরিজ’। গণমাধ্যম ইউটিউবে প্রথম ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের গৌরব অর্জন করলো ভারতের জনপ্রিয় মিউজিক চ্যানেলটি।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক পেজ এবং সোশ্যাল ব্ল্যাড খুব সম্প্রতিই অনুমান করেছিল যে ২১ মে-র মধ্যে সাবস্ক্রাইবার রেকর্ড গড়ার গৌরব অর্জন করবে ‘টি-সিরিজ’। তবে তাদের অনুমানের চেয়ে কয়েকদিন বেশি সময় লাগলো মিউজিক কোম্পানি’টির।
বিগত ২০১৮ সালের অক্টোবর মাস থেকেই পিউডিপাই এবং টি-সিরিজের মধ্যে সাবস্ক্রাইবার বৃদ্ধির লড়াই শুরু হয়। গত পাঁচ বছরে সাবস্ক্রাইবারের দিক থেকে পিউডিপাই এর ধারে কাছেও পৌঁছাতে পারেনি কেউ। তবে গত ফেব্রুয়ারি মাসে কয়েক মিনিটের জন্য পিউডিপাইকে প্রথমবারের জন্য পরাস্ত করে ‘টি-সিরিজ’। এরপর থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় চ্যানেল দুটির মধ্যে।
উল্লেখ্য, লড়াই শুরুর পর প্রায় ৬৭ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে জনপ্রিয় এই চ্যানেলটি।
This post was last modified on 6th জুন 2019 4:50 পূর্বাহ্ন