Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের নীলফামারীতে তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ আত্মহত্য মায়ের

বং দুনিয়া ওয়েব ডেস্ক: আজ ১৬ আগস্ট সকাল ৭ টার দিকে খুলনা থেকে চিলহাটিগামী আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন মা টুলটুলি বেগম। জানা যায় মেয়ে বৃষ্টি আক্তারের বয়স তিন বছর। ৬ বছর আগে এলাকা ধনীপাড়া গ্রামের তারেক হোসেনের সাথে বিয়ে হয়।

স্থানীয়দের তথ্যমতে টুলটুলি বেগমের স্বামী তারেক মাদকাসক্ত। প্রায় সময়ই তিনি আমার বোনের ওপর নির্যাতন করতেন। গতকাল রোববার রাতে আমার বোনের একটি কানের দুল তারেক বিক্রি করের। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি আমার বোনকে মারধর করেন। রাগে-দুঃখে ভাগনিকে নিয়ে আমার বোন আত্মহত্যা করেছেন।

নীলফামারির সোনারায় ইউনিয়নের দারোয়ানী রেলস্টেশনের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারেক এর বাবা হামিদুল ইসলাম এ সময় বলেন, রাতে তাঁর ছেলের সঙ্গে ছেলের বউয়ের কথা-কাটাকাটি হয়। আজ সকালে বউমা তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তাদের মৃত্যুর খবর পাই। তবে হামিদুল ইসলাম দাবি করেন তার ছেলে মাদকাসক্ত নয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, পারিবারিক কলহের জের ধরে তিন বছর বয়সী মেয়েকে নিয়ে টুলটুলি বেগম ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা যান।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.