Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময়

রাস্তায় গাড়ী আটকে টাকা তোলা বন্ধ করতে হবে – পুলিস অফিসারদের নির্দেশ দিলেন মমতা

বেশ কিছুদিন ধরে গাড়ীর চালক এবং মালিকরা একের পর এক অভিযোগ জানিয়ে আসছে রাস্তায় গাড়ি আটকে দিয়ে পুলিশি জুলুম নিয়ে । এবার স্বয়ং খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  মুখ খুললেন । তিনি , “‘সেভ ড্রাইভ সেভ লাইফ’-এর নামে টাকা তুলছে পুলিশ এটা মেনে নেওয়া যাবে না । এটা সচেতনতামূলক প্রচার৷ তারজন্য গরীব মানুষগুলোর থেকে টাকা নিতে কে বলেছে?”

রাস্তায় দুর্ঘটনার হার কমাবার জন্য ২০০৬ সালে  ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’-  প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই অভিযান শুরু হওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে বলে প্রশাসনের দাবি ৷ তবে অভিযানের নাম করে গাড়িআরোহীদের থেকে টাকা তোলা হচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ উঠছে৷ আর এতে ক্রমশই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার প্রশাসনিক বৈঠকে বলেন, ”

এসব কি হচ্ছে? থানার অফিসাররা খালি বলছে গাড়ি ধরো আর টাকা নাও৷ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে টাকা তোলানো হচ্ছে৷ এসব বন্ধ করতে হবে৷”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেউ সত্যি ন্যাশনাল হাইওয়েতে দুষ্টুমি করলে তাকে কেস দিন ৷ অন্যায় করলে রেয়াত নয় ৷ কিন্তু গরিব মানুষ যার পকেটে ৫০০ টাকা থাকলে তার থেকে কেন ২০০ টাকা নেওয়া হচ্ছে? অলি-গলিতে ঢুকে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে ৷ আইসি সিভিক ভলান্টিয়ারদের বলে দিচ্ছেন, যা গাড়ি ধরে টাকা নে ৷ সিভিক ভলান্টিয়াররা প্রশিক্ষণপ্রাপ্ত নয় ৷ তাদের দিয়ে কেন টাকা নেওয়া হচ্ছে? আগে ওদের ট্রেনিং দিন ৷ আমরা কি চাই ? সলিউশন না পলিউশন? সলিউশন চাইলে মানবিক হতে হবে ৷”

 

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.