বর্তমান সময়

‘পদ্ম’ পুরস্কারের জন্য ক্রীড়া মন্ত্রক যে ৯ জনের নাম প্রস্তাব করেছে, তাঁরা সকলেই মহিলা

বং দুনিয়া ওয়েব ডেস্ক: সম্প্রতি ভারতের ক্রীড়ামন্ত্রক দ্বারা প্রস্তাবিত ‘পদ্ম’ তালিকার পুরষ্কার বিজয়ী’দের নাম প্রকাশ্যে আনা হল, আর তাতে চোখে পড়ল এক চমকপ্রদ বিষয়। চলতি বছর ‘পদ্ম’ তালিকার পুরষ্কারের জন্য মনোনীত সকলেই মেয়ে।

এবছর ‘পদ্ম বিভূষণ’ পুরস্কারের জন্য ক্রীড়া মন্ত্রক থেকে প্রস্তাব কড়া হয়েছে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের নাম। গর্বের বিষয় হল, ভারতীয় ক্রীড়ার ইতিহাসে এই প্রথম কোনও মহিলা অ্যাথলিটকে ‘ভারতরত্ন’ এর পর দেশের আরও কোনও সম্মানীয় পুরস্কারের জন্য প্রস্তাবিত করা হল। উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৩ সালে ‘পদ্ম ভূষণ’ এবং ২০০৬ সালে ‘পদ্মশ্রী’ পুরষ্কার পেয়েছিলেন মেরি কম।

‘পদ্ম’ পুরস্কারের জন্য ক্রীড়া মন্ত্রক এই বছর যে ৯ জনের নাম প্রস্তাব করেছে, তাঁরা সকলেই মহিলা। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর নাম ‘পদ্মভূষণ’ পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এটি দেশের তৃতীয় সম্মানীয় সিভিলিয়ান পুরস্কার, ব্যাডমিন্টনে সিন্ধু’র অসামান্য দক্ষতার জন্য তাঁর নাম এর জন্য প্রস্তাব করা হয়। ইতিপূর্বে ২০১৫ সালে ‘পদ্মশ্রী’ পুরষ্কারে সম্মানিত হয়েছেন সিন্ধু। এরপর ২০১৭ সালে ‘পদ্মভূষণ’ এর জন্য তাঁর নাম প্রস্তাবিত হলেও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

মেরি কম এবং পিভি সিন্ধু ছাড়া আরও ৭ জন মহিলা অ্যাথলিট এর নাম এবছর ‘পদ্মশ্রী’ পুরসষ্কারের জন্য প্রস্তাবিত হয়েছে। তাঁরা হলেন যথাক্রমে রেসলার বিনেশ ফোগট, টেবিল টেনিস স্টার মনিকা বাত্রা, টি-২০ অধিনায়ক হরমনপ্রীত কৌর, হকির অধিনায়ক রানি রামপাল, প্রাক্তন শ্যুটার শুমা শিরুর ও পর্বতারোহী দুই বোন তাশি এবং নাংশি মালিক।

This post was last modified on 13th সেপ্টেম্বর 2019 6:05 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.