বং দুনিয়া ওয়েব ডেস্ক: সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা দুটি বাতিল করে কাশ্মীরের স্বেচ্ছাচারীতার ক্ষমতা খর্ব করল ভারত সরকার। এর প্রভাব কাশ্মীর উপত্যকা থেকে শুরু করে ভারতবর্ষ এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের ওপর যেমন প্রভাব ফেলেছে, তেমনি প্রভাব ফেলেছে শেয়ার বাজারেও।
গত কয়েকদিন যাবৎ কাশ্মীরকে ঘিরে সংকটের কারণে সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছে ইয়েস ব্যাংক এবং টাটা মোটরস্। এছাড়াও, বড় ক্ষতির মুখে রাষ্ট্রায়ত্ত ব্যাংক’গুলির শেয়ার দর। এদিন ৯৮ পয়সা পড়ে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দর এসে দাড়ায় ৭০.৫৮ টাকায়।
সোমবার সকাল থেকেই নিম্নমুখী ছিলো সেনসেক্স। রাজ্যসভায় অমিত শাহ-এর ৩৭০ ধারা প্রত্যাহারের খবরেই ফের ছন্দে ফিরল শেয়ার বাজার। সোমবারের সকালের শেয়ার বাজার খুলতেই বি এস ই সেনসেক্সের সূচকে বড় পতন হয়েছিলো। এক ধাক্কায় সেনসেক্স নেমেছিলো ৬৫০ পয়েন্ট। নিফটি নেমে আসে ১০,৮০০ পয়েন্টের নীচে। বেলা গড়ালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব পেশ করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই প্রস্তাবে সই করার সঙ্গে সঙ্গেই ফের ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স। ৩৫০ পয়েন্ট বেড়ে সেনসেক্স সূচক দাড়ায় ৩৬,৭৩৬.৯৫-এ। নিফটি প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ১০,৯০০ তে এসে ঠেকেছে।
তবে সোমবার সকাল পর্যন্ত শুধুমাত্র লাভের মুখ দেখেছে ইনফোসিস, এইচ ডি এফ সি এবং টি সি এস।
This post was last modified on 6th আগস্ট 2019 4:58 অপরাহ্ন