বং দুনিয়া ওয়েব ডেস্ক: কথায় বলে “ওল্ড ইস গোল্ড”। সত্যিই কি তাই?
সারা বিশ্বময় অনেক নামি-দামি রেস্তোরাঁয় তো খেয়েছেন। কখনও শুনেছেন কি, টানা ৪৫ বছর ধরে একইপাত্রে রান্না করা হচ্ছে স্যুপ? তার চেয়েও অবাক করা ব্যাপারটি হল, বিগত এই ৪৫ বছরে একদিনও ফেলে দেওয়া হয়নি অবশিষ্ট স্যুপ। রোজকার অবশিষ্ট খাবার পরের দিনের রান্নার সাথে যোগ করলে নাকি খাবার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এমনটাই দাবি করেন স্যুপ’টির আবিষ্কর্তা ব্যাংককবাসী নাট্টাপং কৌওয়েনানতাওয়ং। তিনি বললেন, “৪৫ বছর ধরে আমাদের স্যুপের ঝোল অংশটা কোনওদিন রান্নার পরে ফেলে দেওয়া হয়নি। এই ঝোল ৪৫ বছর ধরে সংরক্ষণ করা হয়ে আসছে এবং রান্না করা হয়েছে।”
বিগত ৪৫ বছর ধরে নাট্টাপং নিজের পরিবারের সদস্যদের সাহায্যে প্রাচীন রন্ধনকৌশল ব্যবহার করে তৈরি করে এসেছেন এই সুস্বাদু স্যুপটি। ৪৫ বছরে কোনদিনই তারা অবশিষ্ট স্যুপ ফেলেননি, পরের দিনের টাটকা শাক-সবজি, মাংসের সাথে মিশিয়ে রান্না করেছেন; এতে নাকি খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায়। প্রতিদিন তাঁর বাড়ি থেকে স্যুপ’টি সরবরাহ হয়ে থাকে গোটা ব্যাংককে। শুধু বাংককেই নয়, তার বাইরেও ছড়িয়ে পড়েছে স্যুপটির সুখ্যাতি।
আসুন, স্যুপটিকে নিয়ে দর্শকদের কিছু প্রশংসা দেখে নেওয়া যাক।