Categories: বর্তমান সময় বাংলাদেশ

রোহিঙ্গা নেতার কন্যার কান ফোড়ানো অনুষ্ঠানের বিশাল আয়োজন

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশ সহ সমস্ত বিশ্বের কাছে একটি আলোচিত রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গাদের জীবন যাত্রা তো থেমে থাকতে পারে না। তাই রোহিঙ্গা এক নেতার কিশোরী কন্যার কান ফোড়ানো অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশার এ অনুষ্ঠানে যারা এসেছেন তাদের উপহারও বিচিত্র। নগদ টাকা, ছাগল, স্বর্ণালংকার নিয়ে আসেন সবাই।

রোহিঙ্গা এই নেতার নাম নূর মোহাম্মদ। জানা যায় এ অনুষ্ঠানে প্রায় ১ কেজি সোনার অলংকার ও নগদ ৪৫ লাখ টাকা সহ নানা উপহার সামগ্রী পাওয়া যায়। টেকনাফ থানার তথ্য মোতাবেক এই রোহিঙ্গা নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই রোহিঙ্গা নেতাকে ধরার জন্য কয়েক দফা অভিযান চালানো হয়।

স্থানীয় তথ্য মোতাবেক এই বড় ভোজের আমন্ত্রিত অধিকাংশই ডাকাত ও ইয়াবা কারবারী। মিয়ানমার থেকে আসা নূর মোহাম্মদ প্রথম বাসা ভাড়া নেন সেখান থেকেই জমি কিনে বাড়ি তৈরি করেন এবং সীমান্তে বিশাল ডাকাত বাহিনী তৈরি করে। জানা যায় রোহিঙ্গাদের জন্য এ জাতীয় অনুষ্ঠান আয়োজন করা কোন বিষয় না। এখানে সবাই ধনাঢ্য ব্যক্তিরা রয়েছে।

উল্লেখ্য রোহিঙ্গা নূর মোহাম্মদের বাংলাদেশে ৪টি বাড়ি রয়েছে। তার মধ্যে একটি পাকা ভবন, একটি দু’তলা, একটি টিনের ঘর এবং অপরটি বাগান বাড়ি। রোহিঙ্গারাই তাদের ‘ওস্তাদের’ কন্যার কান ফোঁড়ানোর অনুষ্ঠানে এক কেজির মত স্বর্ণালংকার এবং সেই সাথে নগদ টাকা দেয়। রীতিমত প্রতিযোগিতা করে উপহার সামগ্রী দিয়েছে তারা। যে কারণেই এরকম অস্বাভাবিক পরিমাণে উপহার উঠেছে।

গত ২২ আগস্ট রাতে যুবলীগ নেতা ওমর ফারুককে গুলি করে হত্যা করা হয়। তার বড় ভাইয়ের অভিযোগ রোহিঙ্গারা তাকে হত্যা করে। পরবর্তীতে দুই রোহিঙ্গা বন্ধুকযুদ্ধেও নিহত হয়।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.