Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের আলোচিত রিফাত হত্যাকান্ডের রিফাতের স্ত্রী মিন্নি চিকিৎসার জন্য ঢাকায়

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশের বরগুনায় আলোচিত রিফাত হত্যাকান্ডকের ৭ নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। আয়েশাকে চিকিৎসার জন্য তার বাবা গত ২২ সেপ্টেম্বর ঢাকায় নিয়ে যান। পারিবারীক সূত্রে জানা যায়, মিন্নি শারীরিক সুস্থতার জন্য ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হবে।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে (০৩ সেপ্টেম্বর) জামিনে মুক্ত হয়ে বর্তমানে বাবার হেফাজতে রয়েছেন। আলোচিত রিফাত হত্যাকান্ডের নয়ন বন্ডের সাথে সম্পর্ক ছিল রিফাতের এমন তথ্যের ভিত্তিতে মিন্নিকে আসামি করা হয়। পরবর্তীতে রিফাত শরীফ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আটক করা হয়।

জানা যায়, নয়ন বন্ডের সঙ্গে সম্পর্ক ও তার বাসায় যাতায়াতে বাধা, কলেজে তার ওপর নজরদারি, ইচ্ছেমতো চলাফেরায় বাধা দেয়া ও কারণে-অকারণে মারধরে ক্ষুব্ধ হয়ে এ ছক কষেন তিনি। বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডের আসামী আয়েশা সিদ্দিকা মিন্নি প্রায় দেড় মাস কারাগারে থাকার পর তাকে জামিন দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।

পুলিশের রিমান্ড ও হত্যা দৃশ্যা প্রত্যক্ষ করায় প্রায় রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে কেঁদে ওঠেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। পরবর্তীতে রিফাতকে বরগুনা হাসপাতালে নেওয়ার একটি ভিডিও পাওয়া যায়। যেখানে দেখা যায় মিন্নি একাই তার স্বামীকে নিয়ে হাসপাতালে গেছেন।

This post was last modified on 25th সেপ্টেম্বর 2019 3:07 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.