Categories: বর্তমান সময় ভারত

বিখ্যাত গায়ক উদিত নারায়নের সাথে গান রেকর্ড করলেন রানু মন্ডল (ভিডিও সহ)

বং দুনিয়া ওয়েব ডেস্ক: সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অখ্যাত রানুএখন খ্যাতির চুড়ায়। বলিউডে একের সাফল্য আসছে রানু মন্ডলের জীবনে। হিমেশ রেশমিয়ার স্টুডিওডে দুটি গানে রানু মন্ডলের সাথে হিমেশ ও পায়েল দেব গলা মিলান। লতা কন্ঠী এ রানু দিকে নিয়ে আলোচনার শেষ নেই। খোদ লতা মুঙ্গেশকরও রানুদিকে নিয়ে কথা বলেন। লতা মুঙ্গেসকরে জন্মদিনে রানু মন্ডলের নতুন গান রেকর্ড করা হল। আর সেখানে রানুদির সাথে কন্ঠ দিলেন উদিত নারায়ন।

হিমেশের পরিচালনায় রানু তৃতীয় গান কেহ রহি হ্যায় নজদিকিয়ান ভাইরাল হওয়ার পর এ গান রেকর্ড করা হল। উদিত নারায়নকে রানু মন্ডলের সাথে দেখা যাবে তেরি মেরি গানে। হিমেশ জানান, আগের দুই গানের মতোই তাঁর আসন্ন সিনেমা হ্যাপি হার্ডি অ্যান্ড হিরের জন্যই রেকর্ড করা হল এটি। আর এই নতুন গানে ইন্ডাস্ট্রির কিছু বিশেষ ও অন্য ধরনের প্রতিভাদের একসঙ্গে চেয়েছিলেন তিনি। আর সেই উদ্দেশ্যেই উদিত নারায়ণ আর পায়েল দেবকে গান গাইতে অনুরোধ করেন তিনি। আর সঙ্গে তাঁর প্রিয় রানু মণ্ডল তো ছিলেনই। গানের রেকর্ডিং ইনস্ট্রাগ্রামে পোস্টও করা হয়।

জানা যায় বলিউডে হিন্দি গান নয় পুজোর গানও রেকর্ড করেছেন রানু মন্ডল। কলকাতার একটি বিখ্যাত ক্লাব আমরা সবাই এর পুজোর থিম সং করেছেন রানু মন্ডল। রানা ঘাট স্টেশনের এক প্যার কা নাগমা গেয়ে ভাইরাল হয়ে যান রানু মন্ডল। পরিবারের এমনকি তার মেয়ের সাথেও ছিল না যোগাযোগ এই গানের সফলতা নিয়ে আসে তার পারিবারীক জীবনেও পরিবর্তন।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.