বর্তমান সময়

আবারও একসঙ্গে রণবীর এবং ক্যাটরিনা

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা রণবীর কাপুর এর রসায়ন একসময় বহু ভক্তের মনে দাগ কেটেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি না পাওয়াই কষ্ট পেয়েছিল অনেকেই। সম্পর্ক থাকাকালীন একে অপরের ওপর খুবই নির্ভরশীল ছিলেন রণবীর এবং ক্যাটরিনা উভয়েই। সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে ফ্যান ক্লাবেও ব্যপক জনপ্রিয় ছিল এই জুটি।

এক কথায় বলতে গেলে, রণবীর এর সাথে বিচ্ছেদের পর একপ্রকার বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ক্যাটরিনা। রণবীরও মনে আঘাত পেয়েছিলেন কিছুটা, তবে সে আঘাত ভুলে নতুন জীবনসঙ্গিনী খুঁজে নিতেও বেশীদিন সময় লাগেনি তাঁর। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই পুনরায় একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ’কে।

বিচ্ছেদের পর শেষবার তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিলো ‘জজ্ঞা যাসুস’ ছবিতে। সেই ছবির প্রচারের সময় ক্যাটরিনাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে যেতেও দেখা গিয়েছিলো রণবীর’কে।

সূত্র থেকে জানা যাচ্ছে, পুনরায় পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর এবং ক্যাটরিনা। তবে এবার আর কোনও ছবিতে নয়, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে কাজ করতে দেখা যাবে তাদেরকে। আর এই বিজ্ঞাপনে তাঁদের সাথে থাকবে র‍্যাপার বাদশা, এমনটাই জানা যাচ্ছে।

রণবীর কাপুর বর্তমানে নিজের প্রেমিকার সাথে তাঁর পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অপরদিকে ক্যাটরিনা’কে দেখা যাবে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ছবিতে।

This post was last modified on 18th সেপ্টেম্বর 2019 10:49 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.