image source: google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ প্রিয়াঙ্কা চোপরা এবং নিক জোনাস জুটির নতুন বছর উদযাপনের “চুম্বন” যেন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে। ফ্লোরিডাতে নতুন বছরের প্রাক্কালে একটি কনসার্টে উপস্থিত হয়েছিল পুরো জোনাস পরিবার। সেখানে পারফর্ম করছিলেন জোনাস ব্রাদার। তিন ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন তাঁদের স্ত্রী রাও।
সেই কনসার্টেই নতুন বছরকে স্বাগত জানান নিক এবং প্রিয়াঙ্কা। হঠাৎ করেই ষ্টেজে উঠে যান প্রিয়াঙ্কা, সেখানে শ্যাম্পেন খোলেন নিক এবং গভীর চুম্বনের সাথে উদযাপন করেন সেই বিশেষ মুহূর্ত। আর সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দী হয়ে যায় সেই মুহূর্ত। আর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সেই ছবি।
এর আগেই নিক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তাঁর এবং প্রিয়াঙ্কার ছবি। তাতে কালো টাক্সিডোতে নিক এবং গোলাপি আউটফিটে প্রিয়াঙ্কাকে একাবারে অনবদ্য দেখাচ্ছে। নতুন বছরের শুরুর প্রসঙ্গে নিক জানান, ২০১৯ তাঁর জীবনের একটি সেরা বছর প্রতিপন্ন হয়েছে। এবং তিনি আশাবাদী যে ২০২০ ও সবার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে।