Categories: বর্তমান সময় বাণিজ্য ও অর্থনীতি ভারত

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২ সালের মধ্যে সবার জন্য মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে চলেছে সরকার

নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের সুখবর দিলেন দেশের প্রথম পূর্ণ সময়ের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এবারের বাজেটে অনেকগুলি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে তার মধ্যে আবাস   যোজনা  অন্যতম  ।

মধ্যবিত্তের চিরকালীন স্বাদ মাথার উপরে এক চিলতে ছাদ । মধ্যবিত্তের চিরকালীন এই ছোট্ট স্বপ্ন সার্থক হওয়ার আভাস মিলল দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেটে ।  দ্বিতীয় মোদি সরকারের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন জানালেন 2022 সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর ভাবেন সকলেই ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায়  (গ্রামীণ)  ১৯৫  লক্ষ আবাসন তৈরি করবে কেন্দ্রীয় সরকার ।

শুধু এখানেই থেমে থাকেনি ২০২০ সালের ৩১শে   মার্চ পর্যন্ত যত সুদ  দেওয়া হয়েছে তার উপরে দেড় লক্ষ টাকা অতিরিক্ত কর ছাড় দেওয়া হয়েছে ।  অর্থাৎ আগেই ছাড়ে পরিমাণ ছিলো দু লক্ষ টাকা ।  বর্তমানে দেড় লক্ষ টাকা করে সেটিকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে । সেই হিসেবে যাদের মাসিক হয়  ৫ লক্ষ টাকার বেশি এবং তাদের ৪৫  লক্ষ টাকা পর্যন্ত ঋণ থাকলে তারা আয় করে তিন লক্ষ টাকা ছাড় পাবেন । এই ছাড় আগামী দুই বছর পর্যন্ত বহাল থাকবে বলে জানান অর্থমন্ত্রী ।

এবার বাজেটে অনলাইনে গৃহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা   হয়েছে । তাছাড়া  ঋণ প্রদানকারী সংস্থা গুলির সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি নেশনাল হাউসিং ব্যাংকের (এন এইচ বি) থেকে সরিয়ে নিয়ে  এবার থেকে দেখাশোনা করবে রিজার্ভ ব্যাংক । আয়কর আইন এবং জি এস টি  আইনের  এর সঙ্গে সাযুজ্য রেখেই সাধ্যের মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখতে বলেছেন অর্থমন্ত্রী ।

This post was last modified on 18th নভেম্বর 2019 12:03 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.