Categories: বর্তমান সময় ভারত

স্বচ্ছ ভারত অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মাইক্রোসফটের জনক বিলগেটসের স্বেচ্ছাসেবী সংস্থা মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সম্মননা জানাচ্ছে

বং দুনিয়া ওয়েব ডেস্ক: স্বচ্ছ ভারত। নরেন্দ্র মোদির একটি ব্যতিক্রমি উদ্যেগ। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের দিল্লির রাজপথ পরিস্কার করে এই প্রকল্পের সূচনা করা হয়।

এ প্রকল্পের কারনেই প্রধানমন্ত্রীকে মাইক্রোসফটের জনক বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাকে সম্মানিত করবে। প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন পরিবেশ গড়ার এ উদ্যেগকে সম্মানিত করার বিশেষ পদক্ষেপ নিয়েছে এই সংস্থা।  আজ সোমবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ এ কথা জানান। তিনি টুইটে লেখেন, ‘আরেকটা অ্যাওয়ার্ড, ভারতীয়দের জন্য আরেকটি গর্বের মুহূর্ত। ফের প্রধানমন্ত্রী মোদির পরিশ্রম এবং উদ্ভাবনী উদ্যোগগুলিকে সম্মান জানাচ্ছে গোটা বিশ্ব। প্রধানমন্ত্রী মোদি যখন আমেরিকা সফরে যাবেন তখন স্বচ্ছ ভারত অভিযানের জন্য তাঁকে অ্যাওয়ার্ড দেবে বিল ও মেলিন্ডা ফাউন্ডেশন।’

২০১৯ সালের মধ্যে প্রকাশ্যে মলত্যাগ বন্ধা করা ছিল এই প্রকল্পের লক্ষ। এজন্য দেশে ৯ কোটি শৌচালয় তৈরি করা। পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য স্বচ্ছ ভারত প্রকল্পকে তাই বিল গেটসের সংস্থা সম্মানিত করতে চায়।

প্রসঙ্গত সমাজসেবামূলক কাজের জন্য ১৯৯৪ সালে মাইক্রোসফটের জনক বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বছরের প্রথমেই স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প আয়ুষ্মান ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন বিল গেটস। এর পূর্বে ২০১৮ সালের মে মাসে আধার প্রকল্পের সমর্থনেও মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ‘আধারের প্রযুক্তি কোনও গোপন বিষয়কে প্রকাশ্যে আনবে না।’

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.