Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় ভারত রাজনীতি

নাগরিকত্ব বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর; আইন প্রণয়নে আর কোন বাঁধাই রইল না

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ সারা দেশেই নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বিক্ষিপ্তভাবে উত্তেজনা ছড়াচ্ছে । এই উত্তেজক পরিস্থিতির মধ্যেই রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিলে সই করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । ফলে এই আইন প্রণয়নে আর কোন বাঁধাই থাকল না ।

নাগরিকত্ব সংশোধনী বিল গত সোমবার মধ্য রাতে লোকসভায় পাশ হয় । এর পর বিজেপির সভাপতি এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বিল পেশ করলে সেখানেও ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে যায় এই বিল । সবশেষে দরকার ছিল রাষ্ট্রপতির সীলমোহর । অবশেষে নাগরিকত্ব সংশোধন বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর পড়ার পরেই এই নতুন আইন প্রণয়নে আর কোন সমস্যা থাকল না গৈরিক শিবিরে । বাঁধা কাটিয়ে বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হচ্ছে এই নতুন আইন ।

বিজেপির সভাপতি অমিত শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন নয়া আইনে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিম সম্প্রদায়ের বিশেষ করে উক্ত দেশের সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে । বিশেষ করে উক্ত দেশগুলিতে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে অমুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন তাদের নাগরিকত্ব পেতে কোন নথি লাগবে না ।

নয়া নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানোর আগেই বিরোধী প্রায় সকল দল বিরোধিতা করেছিল । অমিত শাহের কথা অনুযায়ী অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে, ফলে দেশের মধ্যে বাস করা মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে বেশ আতংক তৈরি হয় । অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রী আশ্বাস দেন, দেশের মধ্যে মুসলিমদেরও ভয় বা আশঙ্কিত হবার কোন কারন নেই । তিনি জানান যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দেশের নাগরিক ছিলেন তাদের নাগরিকত্ব নিয়ে কোন সমস্যা হবে না ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.