বর্তমান সময়

ধর্মীয় আচার পালন করতে হবে ধর্মীয় স্থানে, রাস্তার ওপর নয়!

বং দুনিয়া ওয়েব ডেস্ক: রাস্তায় বসে ধর্মীয় আচার পালনে নিষেধাজ্ঞা জারি করল ভারতের উত্তরপ্রদেশের আলিগড় প্রশাসন।

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রাস্তায় বসে নামাজ আদায় করায় চলতি মাসে প্রতি মঙ্গল ও শনিবার বজরং দল সহ বহু  হিন্দু ধর্মাবলম্বী রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ এবং মহা আরতি করতে থাকে। একইসাথে দুই ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের কারণে স্বাভাবিক ভাবেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ পথচলতি মানুষদেরকে।

জেলা প্রশাসক সিবি সিং এর কথায়, প্রত্যেক মানুষেরই তাদের নিজেদের ধর্মীয় বিধি পালনের অধিকার রয়েছে। তবে তা করা উচিৎ নিজেদের ধর্মীয় স্থানে, রাস্তার ওপর নয়। রাস্তায় ধর্মীয় কার্যকলাপ পালন করায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

এছাড়া গত শনিবার হনুমান চালিশা পাঠ এবং মহা আরতি তে আলিগড়ের সাবেক মেয়র তথা বিজেপি নেতা শকুন্তলা ভারতীর অংশ নেওইয়াই সমস্যা আরও জটিল হয়। এতে বহু মানুষ যোগদান করায় যান চলাচলও বিঘ্নিত হয়।

একারণে সম্প্রতি এই ধরণের সব কিছুই বন্ধ করার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। শুধুমাত্র বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, অর্থাৎ যেখানে প্রচুর মানুষ জড়ো হন, সে সকল ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.