বং দুনিয়া ওয়েব ডেস্ক: ২০১৯ সালে সালে ভারতীয় তেলেগু ভাষার একটি চলচ্চিত্র সাহো। মারপিট ও থ্রিলার ধর্মী চলচ্চিত্র সাহো। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন সুজিত। সাহো চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস ও শ্রদ্ধাকাপুর। সাহো চলচ্চিত্র একযোগে হিন্দি, তামিল, মালায়াম ও তেলেগু ভাষায় চিত্রায়িত করা হয়। সাহো চলচ্চিত্রে নির্মান ব্যায়ও রেকর্ড সমান ৩৫০ কোটি রুপি নির্মান ব্যয় হয়। ভারতীয় চলচ্চিত্রেতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কৃত চলচ্চিত্র। এ চলচ্চিত্রে উচ্চ রেজুলেশনের ক্যামেরা আইম্যাক্স দিয়ে চিত্রায়িত করা হয়।
মুক্তির আগে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মুক্তির পরে বক্স অফিসেই ঝড় তুলেছে সাহো। মুক্তির পর দশ দিনে সিনেমাটি সমস্ত বিশ্বে ৪শ কোটি রুপি আয় করেছে। তথ্যটি সাহো অফিসিয়ার টুইটার পেজে জানানো হয়।
সমালোচকদের খুশি করতে না পারলেও দর্শকদের যে খুশি করেছে তা আয় দেখেই বোঝা যাচ্ছে। অনেক সমালোচক সাহো গল্প ও চিত্রনাট্য নিয়ে বললেও প্রভাস ও শ্রদ্ধা ভক্তরা থোড় কেয়ার করেন। তরুণ পরিচালক সুজিতের সাহো সিনেমায় প্রভাস ও শ্রদ্ধা বাদে যাদের দেখা গেছে নীল নিতিন মুকেশ, অরুণ বিজয়, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মন্দিরা বেদি।
প্রভাস তেলুগু সিনেমায় একচেটিয়াভাবে অভিনয় করা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত তামিল এবং তেলুগু ভাষার ছবিগুলোতে অভিনয় করেন। প্রভাস অভিনীত বাহুবলী: দ্য বিগিনিং ছবিটি ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ ও ভারতের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। শ্রদ্ধা কাপুর একজন অভিনেত্রী তার পাশাপাশি গায়িকা। যিনি বলিউডের অন্যতম অভিনেতা শক্তি কাপুরের মেয়ে।
This post was last modified on 10th সেপ্টেম্বর 2019 1:33 অপরাহ্ন