বং দুনিয়া ওয়েব ডেস্ক: নাজমুন মুনিরা ন্যানসি সঙ্গীতের জগতে বাংলাদেশে এক জনপ্রিয় নাম। ন্যানসির মেয়ে রোদেলাও কন্ঠশিল্পী। আগামি অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই মা মেয়ে কন্ঠশিল্পী জুটি। মায়ের সাথে মেয়ের গান বাড়তি আনন্দ দিবে তাই আয়োজকরা মায়ের সাথে মেয়েকেও আমন্ত্রণ জানিয়েছেন।
আগামি ৫ থেকে ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার তিনটি শহর সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নে এ অনুষ্ঠান গুলো হবে। এ অনুষ্ঠানে মা মেয়ে অংশ নেওয়ার জন্য ১ অক্টোবর দেশ ছাড়বেন এই মা মেয়ে কন্ঠশিল্পী জুটি।
মেয়ে সম্পর্কে বলতে মা ন্যানসি বলেন, ‘রোদেলা এমনিতেই একটু লাজুক প্রকৃতির। অন্যের সামনে গাইতে লজ্জাবোধ করে। অবশ্য প্রথম প্রথম আমারও এমন হতো। ধীরে ধীরে এ সমস্যা কাটিয়ে উঠি। আশা করি রোদেলারও এ সমস্যা থাকবে না। তবে বিদেশের মাটিতে এত বড় আয়োজনে গান গাওয়াটা তার জন্য চ্যালেঞ্জিং’ই বটে। তবুও আশা রাখি রোদেলা পারবে, উপস্থিতিকে আনন্দ দিতে। আর না পারলেও আয়োজকদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। মূলত তাদের ইচ্ছাতেই আমার সঙ্গে রোদেলার এই সফর। এর আয়োজক- ড. অ্যাসোসিয়েশন অব ব্রিসবেন।’
প্রসঙ্গত, ন্যানসি গানের জগতে সফলতার শীর্ষে থাকার সময় পারিবারীক জটিলতায় কোর্ট পর্যন্ত দৌড়াতে হয়। এ ঘটনা তার কাজের জগতে বড় প্রভাব তৈরী করে। এছাড়াও মাঝে স্বামীর সঙ্গে মানবিক দ্বন্ধে প্রায় দুই মাস আলাদা ছিলেন। তখন মিডিয়াতে পরিবার ভাঙ্গার গুঞ্জন শোনা গেলেও এ ভুল বোঝাবুঝি মান অভিমানের পাল শেষ করে তারা আবার এক ছাদের নিচে বসবাস করছেন।
This post was last modified on 8th সেপ্টেম্বর 2019 10:28 অপরাহ্ন