Categories: বর্তমান সময় ভারত

অভিনেত্রী পায়েল রোহতগিকে আটক করেছে পুলিশ

বং দুনিয়া ওয়েব ডেস্ক: অভিনেত্রী পায়েল রোহতগিকে আটক করেছে পুলিশ। গান্ধী ও নেহেরু পরিবারকে নিয়ে মন্তব্য করায় অভিনেত্রী পায়েলকে আটক করা হয় বলে জানা যায়। অভিনেত্রী পায়েল রোহতগি নিজের সোস্যাশ মিডিয়া নেহেুরু পরিবার ও গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরবর্তীতে যুব কংগ্রেস নেতার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় পায়েল এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। তবে তিনি তার সোস্যাল মিডিয়ায় এ বিষয়ে লেখেন তিনি ইন্টারনেট থেকে তথ্য নিয়ে ভিডিও বানিয়েছেন। যার জন্য তাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিনেত্রী পায়েল এ বিষয়ে আরো বলেন দেশে বাক স্বাধীনতা হাস্যকর হয়ে দাড়িয়েছে।

প্রসঙ্গত অভিনেত্রী পায়েল এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। বর্তমান বছরে রাজা রামমোহন রায়কে বিট্রিশের চামচা বলেন। অনেকে মনে করেন বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে তিনি মন্তব্য করে সংবাদ মাধ্যমে আসতে চান। তার এ জাতীয় মন্তব্যে কান দেয়া অনেকে নিস্প্রোয়জন মনে করে। কিছুদিন আগে দিল্লিতে মুঘল সম্রাটদের নামের রাস্তা পরিবর্তন করার কথা বলেন।

বিভিন্ন রিয়েলিটি শো এর অভিনেত্রী পায়েল। ১৯৮৪ সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী। মন্তব্য মাস্টার অভিনেত্রী পায়েল কেরলের বন্যা নিয়ে মন্তব্য করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। পায়েল বন্যা নিয়ে বলেন, গরু হত্যাকারীদের যথাযথ শাস্তি দেওয়া হয়নি বলেই এই অবস্থা কেরলের।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.