Categories: বর্তমান সময় ভারত

স্পা সেন্টার না মধুচক্র ! আচমকা হানা দিয়ে তাজ্জব পুলিশ

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ রমরমিয়ে চলছে স্পা সেন্টার । সারাদিন ধরে চলছে কাস্টমারদের আনাগনা । বাইরে থেকে দেখে কিচ্ছুটি বোঝার উপায় নেই । অথচ সেখানেই নাকি দিনের পর দিন স্পা সেন্টারের আবডালে রমরমিয়ে চলছিল মধুচক্র । আচমকা হানা দিয়ে তাজ্জব পুলিশ । ঘটনাস্থলেই আপত্তিজনক অবস্থায় পাওয়া গেল বেশ কয়েকজোড়া কপোত-কপোতীকে । ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকায় ।

অনেক দিন ধরেই জয়পুর থানা এলাকায় রমরমিয়ে চলছিল স্পা সেন্টার । অনেক জায়গায় ছিল ঝা চকচকে বিজ্ঞাপন । বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় ছিল না । তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই সন্দেহ করত স্পা সেন্টারের আড়ালে হয়ত বে আইনি কাজ চলছে । সন্দেহ থেকে রিপোর্ট যায় পুলিশের কাছে । পুলিশ আচমকা হানা দেয় স্পা সেন্টারে । ভিতরে ঢুকে ত তাজ্জব পুলিশ । রীতিমত সাজিয়ে গুছিয়ে মধু চক্র চলছে সেখানে । ঘটনাস্থলেই  একেবারে অশ্লীল অবস্থায় ১০ জন ছেলে-মেয়েকে দেখা যায় । তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কিভাবে দিনের পর দিন জনবহুল এলাকায় সকলের আড়ালে এত বড় সেক্স র‍্যাকেট চলেছে তা খতিয়ে দেখা হচ্ছে । ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে স্পা-সেন্টারের মালিককেও। পুলিশ সুত্রে জানা গেছে, শহর এবং শহরতলির আনাচে কানাচে রাতারাতি গজিয়ে ওঠা অনেক বিউটি পার্লার বা স্পা সেন্টারে অনায়াসে চলছে দেহব্যবসা ।  পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী দিনে এমন অভিযান আরও চলবে শহরজুড়ে।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.