বর্তমান সময়

আন্তঃরাজ্য পাচার চক্রে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

বং দুনিয়া ওয়েব ডেস্ক: আন্তঃরাজ্য পাচার চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। ধৃতরা যথাক্রমে অসমের বাসিন্দা বিনোদ মাহাতো, জগাছা’র বাসিন্দা পাপ্পু সিং এবং কলকাতার ইকবালপুরের বাসিন্দা আসিফ ইকবাল। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধারের পাশাপাশি ৪৮ লক্ষ টাকা মূল্যের চোরাই ব্যাটারি উদ্ধার করে পুলিশ। তাদেরকে গত বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়।

সূত্র থেকে জানা যায়, গত ২৪শে জুন রক্সৌল থেকে প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক ডোমজুড়ের দাসপুরের একটি ট্রান্সপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই ট্রাকটি বেপাত্তা হয়ে যায় বলে অভিযোগ। বেশ কয়েকদিন চারিদিকে খোঁজাখুঁজি করেও ট্রাকের খোঁজ না পেয়ে গত ৬ই জুলাই ট্রান্সপোর্ট কোম্পানির মালিক ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর পুলিশ তদন্তে নেমে ট্রাক চালকের মোবাইল নম্বর ট্রাক করে জগাছা থেকে চালক বিনোদ মাহাতোকে গ্রেফতার করে। পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করে হাওড়া থেকে পাপ্পু সিং ও ইকবালপুর থেকে আসিফ ইকবালকে গ্রেফতার করা হয়।

পুলিশি সূত্রে জানা যাচ্ছে, এরপর ধৃতদের জেরা করে হাওড়ার আলমপুর থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। তবে সয়াবিন তেল এর বদলে তার ভেতর থেকে উদ্ধার হয় ৪৮ লক্ষ টাকা মূল্যের ব্যাটারি।

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.