Categories: অন্যান্য বর্তমান সময় ভারত

মন্দিরের প্রসাদে বিষ মিশিয়ে মানুষ খুনের ভয়ংকর চক্রান্ত- মহারাষ্ট্রে গ্রেফতার আই এস অনুগত 10 জন সক্রিয় জঙ্গি

থানে 🙁 আইএএন) –  আই এস জঙ্গিরা কতটা  নৃশংস আর ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আবার মিলল । দেবতার প্রসাদে বিষ মিশিয়ে প্রায় 400 জন হিন্দু ভক্তকে খুনের চেষ্টার  ছক কষেছিল আই  এস জঙ্গীরা । কিন্তু কপালের ফেরে এই জঘন্য জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে যায় । অবশেষে তাদের  মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)  গ্রেফতার করল ।

সংবাদ সূত্রের খবর,  ওই জঙ্গীরা থানে জেলার মুম্বাই এলাকার বিখ্যাত মুম্বেশ্বর  মহাদেব মন্দিরের  মহাপ্রসাদে বিষ মেশানোর পরিকল্পনা করেছিল । কিন্তু তার আগেই 10 জন সন্দেহভাজন জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করে । মহারাষ্ট্র এটিএস সূত্র থেকে জানা গেছে,   জঙ্গিরা সকলেই জঙ্গিবাদের প্রচারক জাকির নায়েকের অনুগামী এবং আইএস মদদপুষ্ট উম্মত -এ-মহাম্মদেয়ার  সদস্য ।

জানুয়ারিতে তাদের গ্রেফতার করা হয় ।  জেরা করে জানা যায় 2018 সালের ডিসেম্বর মাসে 400 বছরের পুরনো উক্ত  মন্দিরে একটি অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠানে মহা প্রসাদে বিষ মেশানোর ছক কষেছিল জঙ্গিরা । গোপন সূত্রে খবর পেয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে এটি এস – এর আধিকারিকরা মন্দির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয় ।  পাশাপাশি সাদা পোশাকে নজরদারি চালায়  তারা ।

অনুষ্ঠানের দিন মহাপ্রসাদে বিষ মেশাতে গিয়ে ধরা পড়ে একজন জঙ্গি । তাকে জেরা করে মন্দিরের ভিতরে লুকিয়ে থাকা বাকি জঙ্গিদের গ্রেপ্তার করা হয় । অবাক করার বিষয় হলো তাদের মধ্যে কয়েকজন নাবালক সদস্য ছিল ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.