Categories: বাংলা ও বাঙ্গালী সাহিত্য লাইব্রেরী

তরুণ কবি ওয়াশিম রাকিবের লেখা কবিতা অপেক্ষা

অপেক্ষা

ওয়াশিম রাকিব

হাসনুহানার মাঝে এক গোলাপ
স্বপ্নের মত নরম।
আমার ঠোঁট নিষ্পাপ
সারা অঙ্গে মাদকতা গরম।

রাতের নিরাবতায়…..
জোনাকি দেয় আলপনা ।
শুয়োপোকা প্রজাপতি হতে চায়
তোমাকে ছোঁয়ার বাসনা।

ভাঙ্গা টালি ভেদ করে
জোৎসনার উত্তাপ।
প্রতিটা নিঃশ্বাস চেপে ধরে
বেড়ে চলে রক্ত চাপ।

This post was last modified on 1st অক্টোবর 2019 11:09 পূর্বাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.