Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের বুয়েটের চাঞ্চল্যকর হত্যকান্ড নিয়ে সকল শ্রেণীর মানুষের ক্ষোভ প্রকাশ

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বুয়েটের ছাত্রলীগের কয়েকজন বিপথগামী কর্তৃক একই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আরবার ফাহাদকে হত্যা করা হয়। এ হত্যা কান্ড নিয়ে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ নিন্দা প্রকাশ করছেন। দেশের প্রশাসন সিসি টিভির ফুটেজের ভিত্তিতে হত্যাকারীদের গ্রেফতার করা হয়। ছাত্রলীগ তাদের বহি:স্কার করে একই সাথে দেশের বিভিন্ন রাজনৈতিক দল হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খুনিদের বিচারের দাবি জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের আদালত ৫ দিনের রিমান্ড প্রদান করেছেন। বলা হচ্ছে ভারতের সাথে চুক্তি কারণে আরবার সোস্যাল মিডিয়ায় পোস্ট দেয়। তারই ভিত্তিতে এই হত্যাকান্ড। পরিবার ও সহপাঠীদের দাবি, আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাধারণ ছাত্র ও কর্তৃপক্ষ ফাহাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আরবার ফাহাদের বাবা বাদি হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আন্দোলনকারীরা। আরবার ফাহাদের হত্যাকারীদের ফাঁসিসহ সাত দফা দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.