বং দুনিয়া ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আরও বেশি করে চাপে পড়ছে পাকিস্তান । তারা যা কিছু করছে সেটাই বুমেরাং হয়ে তাদের বিপক্ষে যাচ্ছে । কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের । কোন রাষ্ট্রনায়ক এই সমস্যা মেটাতে পারেনি বরং দিনের পর দিন এই সমস্যা বেড়ে গিয়েছিল । কিন্তু নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার অন্য পথে হেঁটেছেন । প্রথম থেকেই পাকিস্তানকে কোন ভাবেই তারা পাত্তা দিতে নারাজ, এমনকি পাকিস্তান কোন উদ্যোগ নিলে আন্তর্জাতিক মহলে সেই উদ্যোগ দুর্বল করে দিচ্ছে ভারত ।
এরকম অবস্থায় পাকিস্তান তাতে শক্তি প্রদর্শন করার জন্য মাঠে নামল । গত বুধবার রাত্রে তারা সফল হবে ‘গজনভি’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে । ভারত-পাক সম্পর্কের উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক মিসাইল ‘গজনাভি’-র পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। বুধবার গভীর রাতে একটি ট্রেনিং ক্যাম্প থেকে ভূমি-থেকে-ভূমি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে পাক সামরিক বাহিনী। এই ক্ষেপণাস্ত্র সফল ভাবে উৎক্ষেপণের জন্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও রাষ্ট্রপতি আরিফ আলভি পাক সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
‘গজনভি’ ক্ষেপণাস্ত্র কি! কি বা এর ক্ষমতা ! আসুন একটু জেনে নেই ।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল জেন আসিফ গফফুর জানিয়েছেন, এই পাক ক্ষেপণাস্ত্রটি ২৯০ কিমি দূরে আঘাত হানতে পারে। জানানো হয়েছে,‘গজনভি’ক্ষেপনাস্ত্রের বিশেষত্ব হল এটি বিভিন্ন ধরণের অস্ত্র বহন করতে পারে। স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সেনাবাহিনীকে বাড়তি শক্তি যোগবে বলে দাবি ইসলামাবাদের।‘গজনভি’ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপণ এই প্রথম নয়। ১৯৯৫ সালে প্রথমবার ওই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়। পাক সামরিক বাহিনীর দাবি, এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম। বহুদূর থেকে আসা মিসাইলকে প্রতিহতও করতে পারবে ‘গজনভি’।ভারত-পাক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সফলভাবে অস্ত্র পরীক্ষা অর্থপূর্ণ বলে বিশেষজ্ঞ মহল মনে করছে ।