বর্তমান সময়

হামাগুড়ি দিয়ে ভারতে ঢুকছে পাক সেনা! (দেখুন ভিডিও)

বং দুনিয়া ওয়েব ডেস্ক: ভারত সরকার কতৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের স্বার্থে ঘা লেগেছে, একারণে বর্তমানে ব্যপক ক্ষুব্ধ হয়ে রয়েছে দেশটির সরকার। ক্ষোভের জেরে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ জানায় পাকিস্তান, কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ না হওয়াই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে পাকিস্তান। অবশেষে ভারত সরকারের বিরুদ্ধে সমসগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায়কে উস্কে দেওয়ার কাজ করতে থাকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে থাকায় এর আগেও বেশ কয়েকবার নিয়ন্ত্রণ রেখায় শান্তি স্থাপন চুক্তি লঙ্ঘন করে গুলি বর্ষণ করে পাকিস্তান। ভারতীয় সেনা জওয়ানেরাও পাকিস্তানের যোগ্য জবাব দিতে ছাড়েনি। এরপর সম্প্রতি ভারত-পাক নিয়ন্ত্রণ রেখার একটি ভিডিও ফুটেজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, যেখানে দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে প্রবেশ করছে গুটিকতক পাক সেনা।

ভারতীয় সেনাবাহিনীর সূত্রানুযায়ী, গত ১২-১৩ সেপ্টেম্বর নাগাদ পাক বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) এবং জঙ্গিরা মিলে নিয়ন্ত্রণরেখার হাজিপুর সেক্টরে তৎপরতা বাড়ায়। এরপর কয়েক জন সেনাকে ভারতে ঢোকানোর চেষ্টা করে তারা। কিন্তু পাক সেনাদের নিয়ন্ত্রণ রেখা পেরোনোর দৃশ্য ভারতীয় সেনাবাহিনীর চোখে ধরা পড়ে। অবশেষে গতিবিধি বুঝতে পেরে কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানরা গ্রেনেড লঞ্চার ছুড়তে শুরু করে নিয়ন্ত্রণ রেখায়। এর ফলে কয়েক জন পাক সেনা’র মৃত্যু হয়েছে বলে দাবি ভারতীয় সেনার। যদিও পাকিস্তান একথা অস্বীকার করছে।

This post was last modified on 20th সেপ্টেম্বর 2019 5:42 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.